সময়ের প্রেক্ষিতে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
কাজী এনায়েত উল্লাহর 'সময়ের প্রেক্ষিতে' উপন্যাসে দেশ ও প্রবাস জীবনের পটভূমিতে ফুটে উঠেছে বেদনা আর বিরহের গল্প। দুই জীবনের প্রেম-ভালোবাসা, স্বপ্ন আর আকাঙ্ক্ষার মধ্যকার শূন্যতাই যেন এই উপন্যাসের মূল উপজীব্য। মানুষ কি তার স্বপ্নের দিনগুলো সময়ের কাঠামোয় বাঁধতে পারে, এই প্রশ্নের উত্তরই খুঁজেছেন লেখক।
নায়ক জাভেদ মাহমুদ পারিবারিক সিদ্ধান্তে রিমা রহমানকে জীবনসঙ্গিনী করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি তার হননি। শত চেষ্টা করেও জাভেদ তাকে নিজের করে নিতে পারেননি। সময়ের সঙ্গে বহু কিছুর পরিবর্তন হলেও রিমা তার সিদ্ধান্তে অটল ছিলেন। একসময় জাভেদ তাকে মুক্তি দেয়, কিন্তু সেই মুক্তিও তাকে সুখী করতে পারেনি। পরিবার ও সমাজের হাজারো প্রশ্নের মুখোমুখি হয়ে জীবনকে দাঁড় করান হতাশার এক বালুচরে। মানুষের চাওয়া-পাওয়ার হিসাব কীভাবে জীবনকে দুর্বিষহ করে তোলে, সেই বাস্তবতার এক শিল্পিত রূপায়ণ এই উপন্যাস।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Edition 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849721420 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |