ফেরারি আকাশ
by রেজাউর রহমান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রেজাউর রহমানের 'ফেরারি আকাশ' গল্পগ্রন্থটি এমন কিছু মানুষের কথা বলে, যারা প্রতিনিয়ত নানা সংকটে জর্জরিত। তাদের জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে আছে পাওয়া না-পাওয়ার টানাপোড়েন, সমাজের প্রতিকূল বাস্তবতা, মহামারির আঘাত আর পারিবারিক জটিলতা। প্রতিটি মানুষের গল্প যে আলাদা, আর সেই বৈচিত্র্যই ধরা পড়ে এই বইয়ের পাতায় পাতায়।
বইয়ের চরিত্ররা হোঁচট খায় জীবনের প্রতিটি ধাপে, মানসিক হতাশা তাদের নিত্যসঙ্গী। তবুও কি তারা হার মানে এসব প্রতিকূলতার কাছে? পরাজয়ই কি জীবনের চূড়ান্ত সত্য? লেখক পাঠকের সামনে এসব প্রশ্ন রেখে দিয়েছেন, যার উত্তর খুঁজে নিতে হবে প্রতিটি গল্পের ভেতরে। সহজ-সরল ভাষায় লেখা এই গল্পগুলো পাঠককে ভাবতে বাধ্য করবে, অনুভব করাবে বেঁচে থাকার মর্মান্তিক ও মর্মস্পর্শী কাহিনি।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849806226 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |