যদি পাখা পাই পাখি হয়ে যাই
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তানজিনা হোসেনের প্রথম উপন্যাস 'যদি পাখা পাই পাখি হয়ে যাই'তে উঠে এসেছে কমলগঞ্জের মণিপুরি তরুণী অনিমা সিংহের গল্প। কীর্তন গেয়ে ভাইরাল হয়ে রাজধানীর থিয়েটার-দুনিয়ায় পা রাখে সে, কিন্তু মন পড়ে থাকে ধলাই নদীতীরের সবুজ গ্রামে। নগরজীবন আর মণিপুরি জীবনের টানাপোড়েনের এই উপাখ্যানে ঢাকায় টিকে থাকার সংগ্রামে অনিমার সঙ্গী হয় আরেক উন্মূল তরুণী শিলা। তাদের পথচলায় যুক্ত হয়ে পড়ে পড়তি নায়িকা মোহিনী চৌধুরী, থিয়েটারকর্মী চিশতী আর সেলিব্রিটি অভিনেতা আনিস জুবেরের মতো নানা চরিত্র।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের এঁদো গলি থেকে উঠে আসা এই মেয়েরা ক্রমে পরিচিত হয় এক চকচকে রঙিন দুনিয়ার সঙ্গে, কিন্তু সেই দুনিয়া কি আদৌ রঙিন?
একই কমলগঞ্জের আরেক মণিপুরি তরুণী তারাল্লেই শৈশব থেকে ঠাঁই দিয়েছে এলাকার বীরপুরুষ গিরীন্দ্রকে মনে। বড় হয়ে স্বপ্নের মানুষটিকে কাছে পেয়েও সে কি সত্যিকারের সুখী হতে পেরেছিল? গল্পকার ও বিজ্ঞান কল্পকাহিনির লেখক হিসেবে সুপরিচিত তানজিনা হোসেন তাঁর মায়াবী গদ্যে তুলে এনেছেন মণিপুরি সংস্কৃতির এক অনাস্বাদিত জগত, যেখানে পাঠককে আমন্ত্রণ জানানো হয় ভিন্ন এক জীবনদর্শনের সন্ধানে।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9879849835066 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |