কপি বেছে নিন
240৳300৳Save 60৳ (20%)
Qty
Wishlist
Share

রায়হান রাইনের 'নিখোঁজ মানুষেরা' উপন্যাসে এক ফ্যাসিস্ট শাসনের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। অপারেশন ফ্ল্যাশলাইটের রাতে গুলিবিদ্ধ হন ইউসুফ। মৃত ভেবে তাকে আনা হয় শহরতলির গোরস্থানে, কিন্তু সে তখনো বেঁচে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সে ঢুকে পড়ে এক স্বপ্নের জগতে, যেখানে খুঁজে পায় বহু আগে নিখোঁজ ময়ূরজান ও নিশাতকে।

দুঃশাসনে নিহত এসব মানুষ প্রেতের মতো ঘুরে বেড়ায় শহরের অলিতে-গলিতে। ইউসুফের স্মৃতির ভেতর দিয়ে বয়ে চলে বাস্তবের সময়। কিন্তু ধীরে ধীরে এই বাস্তবই রূপ নেয় ভয়ংকর দুঃস্বপ্নে। জীবিতরা এসে পড়ে মৃতদের কাছাকাছি। এই দুঃস্বপ্ন থেকে কীভাবে ফিরে আসবে ইউসুফ, তা-ই এ উপন্যাসের কেন্দ্রীয় প্রশ্ন।

প্রকাশনী:প্রথমা প্রকাশন
সংস্করণ:1st Published, 2016
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789848756449
পৃষ্ঠা সংখ্যা:176
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all