নকশা ১০০ রান্না : নাশতা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
'নকশা ১০০ রান্না: নাশতা' বইটি নাশতার জগতে নিয়ে আসে নতুন মাত্রা। দিন বদলাচ্ছে, নাগরিক জীবনে কিংবা গ্রাম-মফস্বলে রুটি-ভাজি, পাউরুটি-ডিম, মুড়ি-বিস্কুটের পুরনো ধাঁচ আর তেমন চলে না। সকাল-বিকেলের নাশতায় বৈচিত্র্য যেমন বাড়ছে, তেমনি অতিথি আপ্যায়নে সৃজনশীলতার ছোঁয়া লাগছে। একই নাশতার কত রকমফের হতে পারে, এক স্যান্ডউইচেই কত ভিন্নতা, তা এই বইয়ে ধরা পড়েছে।
প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র 'নকশা'য় ছাপা হওয়া শতাধিক রেসিপি থেকে বাছাই করা ১০০টি রেসিপি স্থান পেয়েছে এই বইয়ে। পিৎজা, দোসা, নাচো, বাকরখানি, দেশি-বিদেশি ঐতিহ্যবাহী সব নাশতা ঘরে বসেই তৈরি করা যাবে। শহুরে সংস্কৃতিতে জনপ্রিয় শাসলিতে মনের মতো উপকরণ যোগ করার স্বাধীনতাও আছে। আনারসের ঝাল পাকোড়া কিংবা রাঙা আলুর মালপোয়ার স্বাদও নিতে পারবেন। শুধু একদিনের জন্য নয়, প্রতিদিনের নাশতার ভাণ্ডার সমৃদ্ধ করবে এই বই।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849350125 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 108 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |