অভিযুক্ত
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিশ্বজিৎ চৌধুরীর 'অভিযুক্ত' উপন্যাসের কেন্দ্রে রয়েছে ক্যাম্পাসের এক চাঞ্চল্যকর ঘটনা। বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণিতে প্রথম হওয়া প্রাক্তন ছাত্রী দেবযানী সাহা তার শিক্ষক শাহজাহানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলে। অথচ এই ছাত্রীর সঙ্গে অধ্যাপকের পরিবারের সম্পর্ক ছিল নিবিড়, তার স্ত্রী তাসলিমার সাথেও দেবযানীর ছিল গভীর বন্ধুত্ব। এই অভিযোগে শাহজাহানের সাংসারিক ও সামাজিক জীবন ভেঙে পড়ে, ক্যাম্পাস হয়ে ওঠে উত্তপ্ত।
গল্পে উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি, মারকুটে ছাত্রনেতা শোয়েব কামরান ও হলের নেত্রী হোসনে আরার ভূমিকা। পাশাপাশি শাহজাহানের কলকাতায় পিএইচডি করার সময়ের স্মৃতি, রবীন্দ্রভারতীর ছাত্রী নিগার সুলতানার সঙ্গে তার উত্তাল প্রেমের অতীতও ফিরে আসে। প্রশ্ন থেকে যায়, এই অভিযোগের সত্যতা কতটুকু, নাকি পেছনে কারও প্ররোচনা কাজ করেছে? এই কৌতূহলই পাঠককে উপন্যাসের শেষ পর্যন্ত টেনে নিয়ে যায়।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849869962 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 125 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |