Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

240৳300৳Save 60৳ (20%)
Qty
Wishlist
Share

রাহিতুল ইসলামের 'অর্পা' সদ্য বাবা হারানো এক তরুণীর জীবনের টালমাটাল সময়ের গল্প। অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায় অর্পার, কিন্তু জীবন সম্পর্কে তার ভিন্নধারার দৃষ্টিভঙ্গি বদলায় না। আমাদের দেশের ছেলেমেয়েরা সাধারণত যে পেশাকে ভালোবেসে গ্রহণ করতে চায় না, সেই শেফ বা রাঁধুনির পেশাকেই আঁকড়ে ধরতে চায় সে, মায়ের প্রবল অসম্মতি সত্ত্বেও।

জীবনের অমসৃণ পথে এগিয়ে যাওয়ার এক উপলক্ষ সামনে আসে তার। সুদর্শন ও বুদ্ধিদীপ্ত তরুণ আবিরের আকস্মিক আবির্ভাব ও তিরোধান কী ভূমিকা রাখে সেই যাত্রায়? সবকিছু ছাপিয়ে অর্পা কি পারবে তার স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে?

বাবা হারানোর শোক আর স্বপ্নপূরণের সংগ্রামের এই গল্প পাঠকের মন ছুঁয়ে যাবে। নিজের পছন্দের পেশাকে ভালোবেসে গ্রহণ করার সাহস দেখায় অর্পার চরিত্র। জীবনের চড়াই-উতরাই পেরিয়ে নিজের পথ খুঁজে নেওয়ার এক অনুপ্রেরণাময় উপাখ্যান এটি।

প্রকাশনী:প্রথমা প্রকাশন
সংস্করণ:1st Edition, 2023
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849779889
পৃষ্ঠা সংখ্যা:96
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all