রহস্যময় তিমি ও ডলফিন
by এম. এ. আজিজ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
এম. এ. আজিজের 'রহস্যময় তিমি ও ডলফিন' প্রাণিজগতের এই দুই বিস্ময়কর সৃষ্টিকে নিয়ে লেখা বাংলাদেশের প্রথম বই। তিমি ও ডলফিন আমাদের মতো স্তন্যপায়ী কিন্তু বাস করে পানির গভীর অন্ধকারে, ফলে তাদের সম্পর্কে মানুষের জানাশোনা খুবই সীমিত। এমনকি বিজ্ঞানীরাও এখনো পুরোপুরি তাদের জানতে পারেননি।
এশিয়া ও দক্ষিণ আমেরিকার নদীতে বাস করে আকর্ষণীয় কয়েক প্রজাতির ডলফিন, জেলেদের সঙ্গে তাদের সম্পর্ক স্থান পেয়েছে রূপকথা ও লৌকিক গল্পে। অন্যদিকে মেরু অঞ্চলের হিমশীতল জলে বাস করে দৈত্যাকার রহস্যময় তিমিরা, এস্কিমো ও ইনুইত উপজাতির সঙ্গে তাদের রয়েছে জীবন-জীবিকার সম্পর্ক। অতীতে মুনাফালোভী শিকারিরা তাদের নির্মমভাবে হত্যা করেছে।
বৈজ্ঞানিক তথ্যসহ জটিল বিষয়গুলো লেখক সহজ ও প্রাঞ্জল ভাষায় গল্পের ছলে উপস্থাপন করেছেন। স্কুল-কলেজের শিক্ষার্থীদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের জানার পরিধি বাড়িয়ে তুলবে এই বই। কিশোর-তরুণসহ সব বয়সী পাঠকের কৌতূহল মেটাবে এটি।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849772590 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 72 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |