Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সরদার ফজলুল করিমের 'আমার জানালা' তাঁর দেশ, সমাজ ও মানুষ নিয়ে লেখা নির্বাচিত কিছু অগ্রন্থিত প্রবন্ধের সংকলন। ১৯৯৯ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রথম আলোয় প্রকাশিত ২১টি লেখা স্থান পেয়েছে এই বইয়ে। বাংলাদেশের ইতিহাসের নানা দিক, সামাজিক-রাজনৈতিক সমস্যা ও সংকটের কথা যেমন উঠে এসেছে, তেমনি ব্যক্তিজীবনের অভিজ্ঞতা ও বিশিষ্টজনদের সান্নিধ্যের স্মৃতিও স্থান পেয়েছে।
লেখক সারা জীবন মানুষের সঙ্গে পথ চলেছেন, দেশ, সমাজ, সংস্কৃতি ও রাজনীতি নিয়ে ভেবেছেন এবং লিখেছেন। তাঁর গভীর পর্যবেক্ষণ ও উপলব্ধি এই রচনাগুলোকে করেছে চিন্তা-উদ্দীপক। সমকালীন ইতিহাস বোঝার পাশাপাশি দেশের একজন প্রাজ্ঞ মানুষের ব্যক্তিত্ব ও মহত্ত্ব চিনতে সহায়তা করবে বইটি।
বর্তমান সময়ের প্রেক্ষাপটেও লেখাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক, ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ। পাঠকদের চিন্তাজগৎকে সমৃদ্ধ করার ক্ষমতা রাখে এই সংকলন।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849779865 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |