ইতিহাস ঐতিহ্য জাতীয়তাবাদ গণতন্ত্র
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সালাহউদ্দিন আহমদের 'ইতিহাস ঐতিহ্য জাতীয়তাবাদ গণতন্ত্র' বইটি উনিশ শতক থেকে বাঙালি মুসলমানের চিন্তা-চেতনা ও ভাবসংঘাতের পরিচয় তুলে ধরে। রক্ষণশীলতার পাশাপাশি বাঙালি মুসলমান সমাজে আত্মানুসন্ধান ও আত্মাবিষ্কারের যে প্রচেষ্টা চালু ছিল, পাশ্চাত্য শিক্ষার মুখোমুখি হয়ে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ভিন্নতর উপলব্ধিতে পৌঁছেছে। এই সচেতনতার পথ বেয়েই আজকের বাংলাদেশ নামক জাতি-রাষ্ট্রের উদ্ভব।
অধ্যাপক আহমদ দীর্ঘদিন ধরে বাঙালি মুসলমানের ভাবজগৎ, প্রগতিমুখিতা ও পিছুটান নিয়ে গবেষণা করেছেন। তাঁর তীক্ষ্ণ পর্যবেক্ষণ ও মননশীল রচনা থেকে বাছাই করা প্রবন্ধ স্থান পেয়েছে এই সংকলনে। বাংলাদেশের জাতীয় চেতনার উন্মেষ, ১৮৫৭ সালের বিদ্রোহ, পলাশীর যুদ্ধের ইতিহাস ও মিথ, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক পটভূমি, রেনেসাঁ ভাবনা, গণতন্ত্র ও সাম্প্রদায়িকতা, নারী মুক্তি আন্দোলনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে।
ইতিহাস-ঐতিহ্য নিয়ে লেখকের গভীর ভাবনা নতুন প্রজন্মের পাঠকদের চিন্তাজগৎকে শানিত ও সমৃদ্ধ করবে বলে বিশ্বাস। প্রগতিমনা ও গণতন্ত্রের বিশ্বাসী পাঠকদের জন্য এটি একটি মূল্যবান সংকলন।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 344 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |