স্বাধীনতাযুদ্ধের গোপন বিদ্রোহী কমান্ডার মোয়াজ্জেম
মুহাম্মদ লুৎফুল হকের লেখা 'স্বাধীনতাযুদ্ধের গোপন বিদ্রোহী কমান্ডার মোয়াজ্জেম' বইয়ে উঠে এসেছে লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেনের সংগ্রামী জীবনের কথা। পাকিস্তানের শোষণ ও বঞ্চনা থেকে বাঙালিদের মুক্তির জন্য তিনি সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা করেছিলেন। ১৯৬০-এর দশকের শুরুতে পাকিস্তান নৌবাহিনীতে কর্মরত থাকাকালীনই তিনি এই লক্ষ্যে কাজ শুরু করেন এবং একপর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমর্থনও পান।
স্বাধীনতার জন্য তার সেই প্রচেষ্টা সফল হয়নি, তবে কয়েক বছরের মধ্যে সশস্ত্র আন্দোলনের পথ ধরেই দেশ স্বাধীন হয়। স্বপ্নের স্বাধীন দেশ তিনি দেখে যেতে পারেননি। ১৯৭১ সালের ২৬ মার্চ সকালেই পাকিস্তানি বাহিনী তাকে হত্যা করে। লেখক বিভিন্ন দলিল ও লে. কমান্ডার মোয়াজ্জেমের সঙ্গী এবং নিকটজনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তার স্বাধীনতার উদ্যোগের বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st edition, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849540090 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 159 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।