কল্যাণী/মমতাজ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হাসনাত আবদুল হাইয়ের উপন্যাস 'কল্যাণী/মমতাজ' সাহস ও আত্মত্যাগের এক বিরল দৃষ্টান্তের গল্প। কল্যাণী রায় ওরফে মমতাজ বেগমের জীবন নিয়ে লেখা এই বই পাঠককে নিয়ে যাবে ইতিহাসের অজানা এক অধ্যায়ে। অভিজাত পরিবারে জন্ম নেওয়া কল্যাণী ভালোবেসে বিয়ে করেন, নাম বদলে হন মমতাজ বেগম। হাইকোর্টের বিচারপতি বাবা এই বিয়ে মেনে না নেওয়ায় পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়।
দেশভাগের পর শিশুকন্যাকে নিয়ে স্বামীর সঙ্গে পূর্ববঙ্গে আসেন তিনি। নারায়ণগঞ্জের মর্গান গার্লস স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। ভাষা আন্দোলনের শুরুতেই ছাত্রীদের নিয়ে মিটিং-মিছিলে অংশ নেওয়ায় তাকে জেলে যেতে হয়। কারাগারে তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের সঙ্গে একই সেলে ছিলেন তিনি। এই অভিজ্ঞতা তার জীবনদৃষ্টি বদলে দেয়। ৪৪ বছরের জীবনের বাকি সময় তিনি সমষ্টির কল্যাণে উৎসর্গ করেছিলেন। আমাদের ইতিহাসের গৌরবময় সময়ের এক মূল্যবান দলিল এই উপন্যাস।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9879849835028 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |