পূর্ববঙ্গের কমিউনিস্ট পার্টি: গোড়ার কথা ১৯৪৭ - ১৯৬৭

by গৌতম রায়

520৳650৳Save 130৳ (20%)
Qty
1
Wishlist
Share

গৌতম রায়ের 'পূর্ববঙ্গের কমিউনিস্ট পার্টি: গোড়ার কথা ১৯৪৭ - ১৯৬৭' বইয়ে অনুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে পূর্ববঙ্গে কমিউনিস্ট পার্টি গড়ে ওঠার দীর্ঘ ইতিহাস। ১৯২০ সালে সোভিয়েত ইউনিয়নের তাসখন্দে গঠিত ভারতের কমিউনিস্ট পার্টি নানা উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়েছে। মিরাট ষড়যন্ত্র মামলার সংবাদই প্রথম দেশবাসীর সামনে কমিউনিস্ট পার্টির অস্তিত্ব তুলে ধরে।

চল্লিশের দশকের ভ্রাতৃঘাতী দাঙ্গার পর উপমহাদেশ বিভক্ত হলে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি দুর্বল হয়ে পড়ে। হিন্দু সম্প্রদায়ের দেশত্যাগের কারণে পার্টি এক দুর্যোগের সময় অতিক্রম করে। তবু ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট গঠন ও সামরিক সরকারবিরোধী গণজাগরণে কমিউনিস্টরা ছিল সামনের সারিতে। বহু কমরেডের জেলে মৃত্যু হয়েছে, কেউ কেউ মানসিক ভারসাম্যও হারিয়েছেন। দেশভাগের দুই দশক পর পার্টি ভাগ হয়ে যায়, এই ভাঙন কি অনিবার্য ছিল, এমন প্রশ্নও উঠে এসেছে বইটিতে।

প্রকাশনী:প্রথমা প্রকাশন
সংস্করণ:১ম, প্রকাশ, ২০২৩
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789845251211
পৃষ্ঠা সংখ্যা:296
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

রাজনৈতিক ইতিহাস এর আরও বই

See all

গৌতম রায় এর আরও বই

More Categories

See all

প্রথমা প্রকাশন এর আরও বই

See all

You May Also Like

See all