মশার জন্য ভালোবাসা ও অন্যান্য রম্য
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিরূপাক্ষ পালের 'মশার জন্য ভালোবাসা ও অন্যান্য রম্য' বইটি আমাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলোকে রম্যরসে উপস্থাপন করেছে। সমাজ ও দেশের বিদ্যমান সমস্যা নিয়ে আমরা সবাই মজা করি, মিম বানাই, আর এই বইয়ের রচনাগুলো তেমনই কিছু বিষয় নিয়ে লেখা। তবে এগুলো একই সঙ্গে আমাদের মন ও মস্তিষ্ককে জাগিয়ে তুলবে।
রম্যরস বাঙালি জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং এক ধরনের শক্তিও বটে। কটাক্ষ, শ্লেষ, ব্যঙ্গ, বিদ্রূপ আর কৌতুকের মাধ্যমে গড়ে ওঠা এই রচনাগুলোতে কাল্পনিক চরিত্র ও সংলাপের মধ্য দিয়ে চলমান সমাজের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। রাজনৈতিক নেতা, মন্ত্রী, কবি, শিল্পী কিংবা মস্তান, সব চরিত্রই আমাদের চেনা, তবে রম্যরচনার কারণে তারা আমাদের আমোদিতও করে। কাক, কুকুর বা ইঁদুরদের সম্মেলনের মাধ্যমেও যেন মানুষের সমাজেরই ছবি দেখা যায়।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849772552 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |