রোদে ভেজা চার যুবক
by সুমন্ত আসলাম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সুমন্ত আসলামের 'রোদে ভেজা চার যুবক' বইয়ের শুরুটা মৃত্যুর মুখোমুখি এক যুবকের গল্পে। ফাঁসির দড়ির কাছে গিয়ে থমকে দাঁড়ায় ছেলেটি। করুণ চোখে কিছুক্ষণ দড়িটার দিকে তাকিয়ে থেকে চোখ নামিয়ে নেয়। সঙ্গে সঙ্গে সবকিছু যেন ফাঁকা হয়ে যায় তার, শূন্য হয়ে যায় মাথা, খালি হয়ে যায় বুকের ভেতর। অদ্ভুত আয়েশে সে অনুভব করে ভাসছে, এলোমেলোভাবে ভাসছে।
তার মনে হয়, যে কোনো মুহূর্তেই ধপাস করে পড়ে যাবে সে, আর একবার পড়ে গেলে আর উঠতে পারবে না। বোধের শূন্যতায় সে টের পায়, সে আর মানুষ নেই। অথচ কথা ছিল অন্যরকম। সমীর স্যার বিজ্ঞান পড়াতেন, আর পড়াতেন মজার মজার গল্প। স্যার একদিন বলেছিলেন, স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। এই উক্তি ও ফাঁসির মঞ্চের করুণ দৃশ্যের মধ্যে দিয়ে শুরু হওয়া গল্প পাঠককে আগ্রহী করে তুলবে।
| প্রকাশনী | : | পার্ল পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849545415 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 439 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |