মুক্তিযোদ্ধার খোঁজে

by এনায়েত রসুল

225৳300৳Save 75৳ (25%)
Qty
1
Wishlist
Share

এনায়েত রসুলের 'মুক্তিযোদ্ধার খোঁজে' বইটি আমাদের স্বাধীনতা অর্জনের গৌরবময় ইতিহাসের ছবি তুলে ধরে। নির্মল বাতাসে শ্বাস নেওয়ার অধিকার যেমন প্রতিটি প্রাণীর আছে, তেমনি জন্মভূমিতে স্বাধীনভাবে বাস করার অধিকারও প্রতিটি মানুষের আছে। কিন্তু এই স্বাধীনতা আমরা জন্মসূত্রে পাইনি, অর্জন করে নিতে হয়েছে। বাঙালি জাতিকে পাকবাহিনীর সঙ্গে এক অসম যুদ্ধে লড়তে হয়েছে প্রায় নিরস্ত্র হাতে।

শেষ পর্যন্ত স্বাধীনতা ছিনিয়ে আনা সম্ভব হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। এই অর্জনের জন্য মা, বোন আর ভাইদের যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, তারই টুকরো টুকরো ছবি এই বইয়ের গল্পে। শিশু-কিশোরদের জন্য লেখা এই গল্পগুলো বড়দেরও ভালো লাগবে। গল্প হলেও, এ যেন আমাদেরই গৌরবোজ্জ্বল জীবনের প্রতিচ্ছবি।

প্রকাশনী:পার্ল পাবলিকেশন্স
সংস্করণ:১ম প্রকাশ, ২০১৬
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789844952221
পৃষ্ঠা সংখ্যা:192
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

মুক্তিযুদ্ধের গল্প এর আরও বই

See all

এনায়েত রসুল এর আরও বই

More Categories

See all

পার্ল পাবলিকেশন্স এর আরও বই

See all

You May Also Like

See all