রোগনির্ণয় ও চিকিৎসায় পদার্থবিজ্ঞান
by প্রদীপ দেব
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রোগ নির্ণয় ও চিকিৎসায় আজ আমরা যেসব আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করি, তার বেশির ভাগের পেছনেই রয়েছে পদার্থবিজ্ঞানের নীতি। ইলেকট্রন মাইক্রোস্কোপ থেকে শুরু করে এন্ডোস্কোপ, পাল্স অক্সিমিটার, অ্যানজিওগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, আলট্রাসনোগ্রাফি, নিউক্লিয়ার মেডিসিন এবং রেডিওথেরাপি প্রযুক্তি, সবই পদার্থবিজ্ঞানের জ্ঞানের ওপর নির্ভরশীল।
প্রদীপ দেবের এই বইটি এসব প্রযুক্তির পেছনের বৈজ্ঞানিক ভিত্তি সহজ ও সরল ভাষায় ব্যাখ্যা করেছে। চিকিৎসাবিজ্ঞানের জটিল প্রযুক্তিগুলোকে সাধারণ পাঠকের বোধগম্য করে তোলাই এখানে মূল লক্ষ্য। যাঁদের পদার্থবিজ্ঞানের গভীর জ্ঞান নেই, তাঁরাও অনায়াসে বিষয়গুলো বুঝতে পারবেন। চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থী, চিকিৎসক এবং বিজ্ঞানমনস্ক সাধারণ পাঠক, সবার জন্যই এটি একটি দরকারি বই।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |