Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী গ্রন্থমালার পঞ্চম বই 'মুক্তিযুদ্ধে নানা দেশ'। লেখক সাজ্জাদ শরিফ মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন দেশের ভূমিকা বিশ্লেষণ করেছেন এই গ্রন্থে। তখন স্নায়ুযুদ্ধের জমানা, আর সেই আন্তর্জাতিক রাজনীতির ঘূর্ণাবর্তে জড়িয়ে পড়েছিল তখনকার দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন, সঙ্গে চীন ও যুক্তরাজ্যও।
পাকিস্তান আর ভারত ছিল মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য ও বিপরীত দুই পক্ষ। জাতিসংঘ হয়ে উঠেছিল তাদের কূটনৈতিক যুদ্ধের রণক্ষেত্র। কোনো কোনো দেশে সরকার আর নাগরিকদের অবস্থানও ছিল ভিন্ন। সেই সব রাষ্ট্রের নানা রকম ভূমিকার চিত্র তুলে ধরা হয়েছে এই বইয়ে। মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক প্রেক্ষাপট জানতে আগ্রহী পাঠকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789846436560 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 104 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |