Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শাহআলম সাজুর 'তুমি জোছনাময়ী' উপন্যাসে জ্যোৎস্না আর ভালোবাসার গল্প আছে। তিথি স্বপ্ন দেখে ভালোবাসার মানুষ তাকে স্বীকৃতি দেবে, তার নিজের একটি ঘর হবে। রুনা স্বপ্ন দেখে তার সংসারে অভাব থাকবে না, ভালোবাসার মানুষ তাকে আদর করে ডাকবে জোছনাময়ী বলে। বকুল স্বপ্ন দেখে পয়সার অভাবে আর হেঁটে বাসায় ফিরতে হবে না। রিভা স্বপ্ন দেখে আমেরিকার ব্যস্ত রাস্তায় প্রিয় মানুষকে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলবে।
লাবণী স্বপ্ন দেখে ঢাকার মঞ্চে অভিনয় করবে, কিন্তু হঠাৎ তার ক্যান্সার ধরা পড়ে। শান্তা চায় ছোট্ট একটা চাকরি, সংসারের অভাব দূর হোক। নীরা স্বপ্ন দেখে কোনো এক জোছনারাতে তার ফাঁসি হবে। তিথি আবার স্বপ্ন দেখে বারবণিতার জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরবে। কিছু মানুষের স্বপ্ন আর বাস্তবতার গল্প নিয়ে এই উপন্যাস।
| প্রকাশনী | : | পার্ল পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848055137 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 172 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |