নানকার
by দীপু মাহমুদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সিলেট অঞ্চলের 'নানকার' প্রথা ছিল এক নিষ্ঠুর শোষণের ব্যবস্থা। নান অর্থ রুটি, আর রুটি দিয়ে রাখা মানুষদের বলা হতো নানকার। জমিদার আমলে এই মানুষদের কোনো মর্যাদা ছিল না। কাজের সময় বা পরিমাণ কিছুই নির্দিষ্ট ছিল না, সবকিছু চলত জমিদারের মর্জিমাফিক।
দীপু মাহমুদের 'নানকার' উপন্যাসে ফুটে উঠেছে এই বীভৎস অত্যাচারের বিরুদ্ধে নানকারদের বিদ্রোহের কাহিনি। সব হারানো, বেগারিতে আটকা পড়া কঙ্কালসার নানকাররা একদিন জমিদারের মুখোমুখি দাঁড়ায়। একক বিদ্রোহ থেকে শুরু হয়ে সংগঠিত হয় গ্রামের নানকাররা, বিদ্রোহ ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামে, রূপ নেয় বিপ্লবে।
ঐতিহাসিক ঘটনার প্রতিফলন ঘটানো এই উপন্যাসের কাহিনি শুরু ১৯৩৭ সালে, এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দেশভাগ এবং পরবর্তী সময়। ১৯৪৯ সালের ১৮ আগস্ট এসে উপন্যাসের সমাপ্তি। ইতিহাস আশ্রয়ী এই উপন্যাস পাঠককে নিয়ে যাবে শোষণের বিরুদ্ধে এক অনন্য লড়াইয়ের সাক্ষী হতে।
| প্রকাশনী | : | পার্ল পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849543169 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 294 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |