আধুনিকতার অভিঘাতে বঙ্গরমণী
নারী শিক্ষার বিষয়ে নারীদের রচনা দিয়ে পুরুষদের প্রয়াসের প্রতি নারীদের মনােভাব বর্ণনা
by গোলাম মুরশিদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
গোলাম মুরশিদের 'আধুনিকতার অভিঘাতে বঙ্গরমণী' উনিশ শতকের বাঙালি নারীদের আধুনিকতার মুখোমুখি হওয়ার ইতিহাস নিয়ে লেখা একটি গুরুত্বপূর্ণ গবেষণাগ্রন্থ। দেড় থেকে দুই শ বছর আগে পরিবার ও সমাজে নারীদের অবস্থান ছিল অত্যন্ত পিছিয়ে। সে সময়ের অবস্থা এখন শুনলে অতিরঞ্জিত উপন্যাসের মতো মনে হয়। অথচ নারীদের মুখ দেখে পুরুষেরা নিজেদের জীবনও উপভোগ করতে পারতেন না।
উনিশ শতকের প্রথম ভাগে রামমোহন রায়সহ বহু সমাজ-সংস্কারক মেয়েদের শিক্ষিত করে তোলার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু মেয়েরা নিজেরা পুরুষদের এই উদ্যোগের প্রতি কীভাবে সাড়া দিয়েছিলেন, তা নিয়ে খুব কমই জানা যায়। কারণ, এ বিষয়ে নারীরা নিজেরা তেমন কিছু লেখেননি, আর যা লিখেছিলেন তার বেশির ভাগই হারিয়ে গেছে। এই গ্রন্থে প্রথমবারের মতো নারীদের রচনা দিয়ে পুরুষদের প্রয়াসের প্রতি তাদের মনোভাব বর্ণনা ও যাচাই করা হয়েছে।
১৯৮৩ সালে 'Reluctant Debutante: Response of Bengali Women to Modernization' নামে প্রকাশিত এই গ্রন্থকে সমালোচকেরা পথিকৃতের কাজ হিসেবে আখ্যায়িত করেছিলেন। নারী অগ্রগতির ইতিহাস নিয়ে আগ্রহী পাঠকদের জন্য এটি একটি অপরিহার্য বই।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849120414 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 255 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |