স্মৃতিলিপি ১৯৭২
by শওকত ওসমান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শওকত ওসমানের 'স্মৃতিলিপি ১৯৭২' বইটি একাত্তরের পরবর্তী সময়ের বিরল একটি দলিল। মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিকথা প্রচুর লেখা হয়েছে, কিন্তু দেশ হানাদারমুক্ত হওয়ার পর ১৯৭২ সালের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতার বিবরণ পাওয়া যায় খুব কম। এই বইয়ে লেখক নিজের ব্যক্তিগত সুখ-দুঃখের কথার পাশাপাশি তুলে ধরেছেন বড় যুদ্ধ ও রক্তপাতের পর দেশের সামাজিক অবস্থার বস্তুনিষ্ঠ চিত্র।
মুক্তিযুদ্ধের পুরো সময়টা শওকত ওসমান ছিলেন ভারতে, কলকাতায়। সেখানে প্রবাসী বাঙালিদের জীবনযাপন তিনি কাছ থেকে দেখেছেন। তাঁদের অনেকের আচার-আচরণ সম্পর্কে কৌতূহলোদ্দীপক বিবরণ রয়েছে এই বইয়ে। যাঁরা স্বাধীন বাংলাদেশের প্রথম বছরের ইতিহাস জানতে আগ্রহী, তাঁদের জন্য এটি একটি মূল্যবান স্মৃতিকথা।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849350156 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 103 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |