নিপীড়িত নিসর্গ ও লাঞ্ছিত বাংলাদেশ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিপ্রদাশ বড়ুয়ার 'নিপীড়িত নিসর্গ ও লাঞ্ছিত বাংলাদেশ' প্রকৃতি ও মানুষ সম্পর্কের এক গভীর পর্যবেক্ষণ। প্রকৃতি আমাদের শুধু দেয়, কিছুই নেয় না। কিন্তু মানুষ সমুদ্র, পাহাড়, অরণ্য, নদী, পশুপাখি সবকিছু থেকে শুধু গ্রহণ করে, বিনিময়ে দেয় নির্মম শোষণ। ফুল, পাখি কিংবা পথের পাশের গাছ কিছুই তো চায় না মানুষের কাছে।
অথচ মানুষই সর্বত্র জঞ্জাল সৃষ্টি করে পৃথিবীকে বিপন্ন করে তুলছে। এই কথাসাহিত্যিকের নিসর্গবিষয়ক ষোলোটি বইয়ের সমাহার এই গ্রন্থ। ১৯৯৫ সালে 'গাছপালা তরুলতা' দিয়ে শুরু তাঁর নিসর্গযাত্রা। বাংলাদেশের আনাচে-কানাচে ঘুরে তীব্র আসক্তি নিয়েই তিনি লিখেছেন এই ধারার বই।
মাত্র চল্লিশ বছরের মধ্যে আমাদের প্রিয় মাতৃভূমি চরম বিপন্ন হয়ে পড়েছে। বৈশ্বিক উষ্ণতা আর প্রাকৃতিক দুর্যোগে প্রকৃতির এই করুণ অবস্থা। প্রকৃতি ও পরিবেশ নিয়ে যারা ভাবেন, তাদের জন্য অপরিহার্য এই বই।
| প্রকাশনী | : | পার্ল পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2012 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844950108 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 152 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |