375৳500৳Save 125৳ (25%)
Qty
1
Wishlist
Share

খন্দকার মাহমুদুল হাসানের 'প্রাচীন বাংলার আনাচে কানাচে' বাংলাদেশের প্রাচীন সভ্যতা ও প্রত্নসম্পদের এক অসামান্য দলিল। দশকের পর দশক ধরে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে দেশব্যাপী পরিচালিত লেখকের প্রত্ন-অনুসন্ধানের ফলাফল স্থান পেয়েছে এই গ্রন্থে। বইয়ের সিংহভাগ জুড়ে আছে লেখক কর্তৃক আবিষ্কৃত সম্পূর্ণ নতুন প্রত্নস্থল ও বিলুপ্ত নগরীর চিত্তাকর্ষক বর্ণনা।

জাদুকরী ভাষার কল্যাণে প্রত্নকাহিনীগুলো উঠে এসেছে গল্পের চেহারা নিয়ে। পড়ার সময় পাঠক অনুভব করেন, তিনি নিজেই উপস্থিত আছেন সেই প্রত্নস্থলগুলোতে। লেখক প্রতিটি স্থানে গিয়ে নিদর্শন দেখেছেন, বৈশিষ্ট্য লিপিবদ্ধ করেছেন, স্থানীয় অধিবাসীদের সাক্ষাৎকার নিয়েছেন, প্রচলিত জনশ্রুতি সংগ্রহ করেছেন। অবস্থান নকশা তৈরি করেছেন এবং ছবি তুলেছেন, সব ছবিই লেখকের নিজের ক্যামেরায় তোলা।

বইটির অনন্য বৈশিষ্ট্য প্রাচীন দিঘি, ঢিবি ও প্রত্নবস্তুর প্রাপ্তিস্থলের অবস্থান নকশা, যা এর আগে কোনো গ্রন্থে সন্নিবেশিত হয়নি। দুষ্প্রাপ্য দলিল-প্রমাণ, দুর্লভ ছবি ও বহুমূল্যবান উদ্ধৃতিতে সমৃদ্ধ এই গ্রন্থ পূর্বে দৈনিক প্রথম আলো, সাপ্তাহিক ২০০০ ও মাসিক সায়েন্স ওয়ার্ল্ডসহ জাতীয় পত্রিকা-সাময়িকীতে প্রকাশিত হয়ে পাঠকপ্রিয়তা পেয়েছে।

প্রকাশনী:পার্ল পাবলিকেশন্স
সংস্করণ:১ম প্রকাশ, ২০১৮
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849328390
পৃষ্ঠা সংখ্যা:368
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

ইতিহাসে বাংলাদেশ: গবেষণা ও পরিসংখ্যান এর আরও বই

See all

খন্দকার মাহমুদুল হাসান এর আরও বই

More Categories

See all

পার্ল পাবলিকেশন্স এর আরও বই

See all

You May Also Like

See all