একুশ শতকে বাংলাদেশ: শিক্ষার রূপান্তর
by মনজুর আহমদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
স্বাধীনতার পরপরই আমাদের শিক্ষাব্যবস্থা পুনর্বিন্যস্ত করার প্রয়োজনীয়তা ছিল অত্যন্ত জরুরি। কিন্তু প্রায় প্রতিটি সরকার নতুন শিক্ষা কমিশন গঠন করলেও কাঙ্ক্ষিত রূপান্তর ঘটেনি। মনজুর আহমদের 'একুশ শতকে বাংলাদেশ: শিক্ষার রূপান্তর' বইয়ে সেই রূপান্তরের প্রয়োজনীয়তা ও করণীয় নিয়ে বিশদ ও অনুপুঙ্খ আলোচনা করেছেন লেখক।
প্রাক্-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি স্তর ও ধারা-উপধারার পরিচয় তুলে ধরা হয়েছে এখানে। বিদ্যমান বাস্তবতার কঠোর সত্য উচ্চারণের পাশাপাশি লেখক তাঁর কিছু মৌলিক চিন্তাও উপস্থাপন করেছেন, যা ভবিষ্যতে আমাদের শিক্ষা পরিকল্পনাকে পথ দেখাবে।
শিক্ষাব্যবস্থার পরিবর্তন ও যুগোপযোগী শিক্ষার পক্ষপাতী নীতিনির্ধারক, রাজনীতিক, শিক্ষক কিংবা শিক্ষানুরাগী, সবার জন্যই এই বই উপযোগী। দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে যাঁরা ভাবেন, তাঁদের জন্য এটি একটি মূল্যবান দলিল।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849806202 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 368 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |