Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সাজ্জাদ শরিফের 'মুক্তিযুদ্ধের চেতনা' বইটি মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী গ্রন্থমালার অংশ হিসেবে প্রকাশিত। ২০২১ সালে গৌরবময় মুক্তিযুদ্ধ তার পঞ্চাশ বছর পূর্ণ করে। একাত্তরের মুক্তিযুদ্ধ বাঙালির ইতিহাসে সবচেয়ে আবেগপূর্ণ ও তাৎপর্যময় ঘটনা, যার সঙ্গে জড়িয়ে আছে লাখো মানুষের শোক, সাহসী প্রতিরোধের কাহিনি এবং জাতির এক বিপুল স্বপ্ন। এই বইয়ের মূল উদ্দেশ্য মুক্তিযুদ্ধের মর্মকথা বোঝা এবং গত পাঁচ দশকে জাতি হিসেবে আমরা মুক্তিযুদ্ধের দায় কতটা পূরণ করতে পেরেছি তা যাচাই করা।
বইটিতে বাংলাদেশের গুণী কয়েকজন লেখক, গবেষক ও সম্পাদক মুক্তিযুদ্ধের চেতনার অন্তর্নিহিত আদর্শ ও মূল্যবোধকে নিবিড়ভাবে পর্যালোচনা করেছেন। লেখাগুলো সংগৃহীত হয়েছে প্রথম আলোর বিভিন্ন ক্রোড়পত্র থেকে। পণ্ডিতদের জন্য নয়, সাধারণ পাঠকদের কথা ভেবেই এই গ্রন্থমালার পরিকল্পনা। মুক্তিযুদ্ধকে বুঝতে চাওয়া প্রতিটি পাঠকের জন্য এটি একটি প্রয়োজনীয় সংকলন।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849436584 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 64 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |