Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আনিসুল হকের 'মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী' গ্রন্থটি আমাদের স্বাধীনতার স্বপ্নের ভিত্তি হিসেবে বিবেচিত শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও আত্মদানের ইতিহাস। ১৯৭১ সালের ২৫ মার্চ রাত থেকে সুপরিকল্পিত তালিকা করে হত্যা করা হয়েছিল দেশের শ্রেষ্ঠ মনীষীদের। অসাম্প্রদায়িক, বৈষম্যমুক্ত ও প্রগতিশীল দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন যাঁরা, সেই বুদ্ধিজীবীদের জীবন ও আদর্শ এখানে গ্রন্থিত।
এখন পর্যন্ত প্রকাশিত শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে সবচেয়ে বড় সংকলন এই বইটি। বইপত্রে পাওয়া তথ্যের সঙ্গে যুক্ত হয়েছে মাঠ পর্যায়ের অনুসন্ধানের ফলাফল। শহীদ বুদ্ধিজীবীদের জীবন থেকে নেওয়া শিক্ষা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।
জাতির মনন সৃজনে তাদের শূন্যতা আজও অনুভূত হয়। এই ইতিহাস পাঠ করলে বোঝা যায়, আজকের বুদ্ধিজীবীরা জনগণের মঙ্গলের জন্য কেমন ভূমিকা পালন করতে পারেন। শ্রদ্ধা ও সততার সঙ্গে লেখা এই গ্রন্থ ভবিষ্যৎ প্রজন্মের পথচলার পাথেয়।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849806288 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 709 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |