ইরান : খোমেনির ইসলামি বিপ্লব ও তারপর
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোঃ বদরুল আলম খানের 'ইরান : খোমেনির ইসলামি বিপ্লব ও তারপর' গত শতকের সবচেয়ে আলোচিত একটি রাজনৈতিক পরিবর্তনের গল্প বলে। রেজা শাহ পাহলভির স্বৈরশাসনের বিরুদ্ধে উঠেছিল বাম, জাতীয়তাবাদী, উদার গণতন্ত্রীসহ নানা মতের মানুষ। শেষ পর্যন্ত সেই আন্দোলনের গতিপথ বদলে দেশে প্রতিষ্ঠিত হয় ইসলামি শাসন। শাহের আমলে শিক্ষা ও সংস্কৃতিতে আধুনিকায়নের যে ধারা শুরু হয়েছিল, নতুন শাসকেরা পাশ্চাত্যবিরোধী অবস্থান থেকে সেটির মোড় ঘুরিয়ে দেয়।
শাহ-উত্তর ইরানের এই বদলে যাওয়ার পেছনে আসল কারণটি কী? আয়াতোল্লাহ খোমেনির ব্যক্তিত্বের জাদু, নাকি শিয়াপন্থী ইসলামের কোনো সহজাত বৈশিষ্ট্য, কিংবা সেখানকার বাম গণতান্ত্রিক শক্তির ব্যর্থতা? বিপ্লব-পূর্ব ইতিহাস আর বিপ্লব-পরবর্তী ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করেছে বইটি। তথ্যসমৃদ্ধ এই গ্রন্থটি ইরানের সমকালীন রাজনীতি বুঝতেও পাঠককে এগিয়ে দেবে।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849869979 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 207 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |