সরস কথা নিরস কথা
by আনিসুল হক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আনিসুল হকের 'সরস কথা নিরস কথা' তার এক বছরের কলাম লেখার সংকলন। হুমায়ুন আজাদ এই লেখকের গদ্যকার্টুনকে বলেছিলেন 'এই সময়ের সবচেয়ে শাণিত বিদ্রূপের একটি রূপ'। আবদুল্লাহ আবু সায়ীদ মন্তব্য করেছিলেন, রম্যতাই আনিসুল হকের সবচেয়ে তপ্ত ও মৌলিক জিনিস।
বইটিতে প্রধানত দুই ধরনের লেখা আছে, গদ্যকার্টুন ও অরণ্যে রোদন। গদ্যকার্টুনে বিদ্রূপ ও রম্যতা মুখ্য হলেও শেষ পর্যন্ত সুরটা বিষণ্ন হয়ে ওঠে। অরণ্যে রোদন রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণমূলক লেখা, যাতেও আছে সরসতা। সব লেখাতেই আছে বেদনা, এই দেশের করুণ বর্তমান ও অনির্দিষ্ট ভবিষ্যৎ নিয়ে লেখকের অন্তহীন আকুলতা।
তবে সব বেদনার মধ্যেও আছে এক উজ্জ্বল আশাবাদ। এত মানুষ নিয়ে অপরিমেয় সম্ভাবনার এই দেশ যে বেপথু হয়ে যেতে পারে না, এই বিশ্বাসই লেখকের প্রতিটি কলামে জ্বলজ্বল করে।
| প্রকাশনী | : | পার্ল পাবলিকেশন্স |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |