ত্রিমোহিনী

by কাজী রাফি

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

450৳600৳Save 150৳ (25%)
Qty
Wishlist
Share

কাজী রাফির মহাকাব্যিক উপন্যাস 'ত্রিমোহিনী' শুরু হয় ফকির-সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে। ব্রিটিশ চরদের হাত থেকে নাগিব আহমেদ ও তার বোন মাহজাবিনকে রক্ষা করতে মুন্সি আব্দুল বশির নওয়াব মোহাম্মদ আলীর কাছে আশ্রয় চান। মাহজাবিনের চোখের বিশেষ আলো দেখে নওয়াব তাকে 'প্রিন্সেস মাহজাবিন' নামে ডাকতে শুরু করেন। এই নারীই পরবর্তীতে ভাষা আন্দোলন ও পুন্ড্র সভ্যতার ঐতিহ্য রক্ষার প্রস্তুতিতে নিয়োজিত হন, সাথে থাকেন ডঃ মুহম্মদ শহীদুল্লাহ, ডঃ পি কে মুখার্জী ও সৈয়দ মুজতবা আলীর মতো ব্যক্তিত্বরা।

মুক্তিযুদ্ধের সময় মাহজাবিনের কন্যা নাজ তিতির পাকিস্তানি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জামশেদকে গল্পের মন্ত্রজালে আটকে রেখে নিজের সম্ভ্রম রক্ষা করেন। অন্যদিকে গল্পবলিয়ে শুভ্রর স্ত্রী সিফাতকে বন্দি করে ধর্ষণের পর মৃত অবস্থায় শিবলিঙ্গের উপর রাখা হয়। যুদ্ধ শেষে নিজের চোখ অন্ধ করে ফেলা শুভ্র তার সব গল্প শোনায় এক কিশোরকে। বছর পর সেই কিশোরই হয়ে ওঠে ইতিহাসপ্রিয় ঔপন্যাসিক নির্ঝর, যে একদিন নওরিন নামের এক নারীর মুখে চিনতে পারে প্রিন্সেস মাহজাবিনের ছায়া।

নওরিনের সাথে সম্পর্কে জড়িয়ে নির্ঝর জড়িয়ে পড়ে এক জটিল রাজনৈতিক খেলায়। সে জানতে পারে না, তার প্রেমের নায়িকার আসল পরিচয়, আর যে রাজনীতিককে সে দখলদার ভাবছে, সেই দীপন আহমেদ তুষার আসলে মাহজাবিনের স্বপ্নের ফসল। ঘটনার শেষ পরিণতিতে নওরিনের আসল পরিচয় ফাঁস হলে চমকে ওঠে সবাই, সে তো মাহজাবিনের নাতনী।

প্রকাশনী:পার্ল পাবলিকেশন্স
সংস্করণ:3rd printed, 2019
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789844951310
পৃষ্ঠা সংখ্যা:456
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all