খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ড ১৯৫০
by মতিউর রহমান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে দেশপ্রেমিক রাজবন্দীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। সেই ঘটনায় শহীদ হন ৭ জন রাজবন্দী, আহত হন ৩২ জন। মতিউর রহমানের 'খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ড ১৯৫০' বইয়ে সেই মর্মান্তিক ঘটনার বিস্তারিত বিবরণ রয়েছে।
লেখক দীর্ঘদিন ধরে নানা সূত্র থেকে তথ্য সংগ্রহ করে বইটি রচনা করেছেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি ও কমিউনিস্টদের ভূমিকার বিশ্লেষণও স্থান পেয়েছে এখানে। বইয়ের শেষে সংযোজিত হয়েছে হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীদের স্মৃতিচারণা, চিঠিপত্র এবং পত্রপত্রিকায় প্রকাশিত খবর ও প্রতিক্রিয়া।
ইতিহাসের এই রক্তাক্ত অধ্যায় সম্পর্কে জানতে আগ্রহী পাঠকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দলিল। দেশপ্রেমিকদের আত্মত্যাগের স্মৃতি ধরে রাখতে এই গ্রন্থ বিশেষ ভূমিকা রাখবে।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | তৃতীয় মুদ্রণ, ২০২০ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849074731 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 200 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |