সলিমুল্লাহ মুসলিম হল
সৈয়দ আবুল মকসুদের গবেষণাগ্রন্থ 'সলিমুল্লাহ মুসলিম হল' উপমহাদেশের প্রথম সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরে। প্রতিষ্ঠার শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি ছাত্রাবাসের একটি হিসেবে সলিমুল্লাহ হলের যাত্রা শুরু। পূর্ব বাংলার মুসলমান মধ্যবিত্তের বিকাশে এই সুদৃশ্য স্থাপত্যের হলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। লেখক এই বইয়ে হলের প্রথম যুগের ইতিহাস বিস্তারিতভাবে বর্ণনা করেছেন।
এই হলের আবাসিক ছাত্র ছিলেন এমন অনেকেই পরবর্তীকালে দেশের সমাজ-সংস্কৃতি ও ইতিহাস নির্মাণে নেতৃত্ব দিয়েছেন। বিশ শতকের দ্বিতীয় দশকে শিখা গোষ্ঠীর উদ্যোগে বাঙালি মুসলমান সমাজে বুদ্ধির মুক্তি আন্দোলনের কর্মকেন্দ্রও ছিল এই হল। রবীন্দ্রনাথের টাকা সফরের সময় মুসলিম হল ছাত্র সংসদের উদ্যোগে তাকে সবচেয়ে জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছিল। দুষ্প্রাপ্য দলিল, সাবেক ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎকারের ভিত্তিতে লেখা এই বই দেশের সমাজ ও ইতিহাসচর্চায় মূল্যবান উপকরণ হয়ে থাকবে।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০১৯ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845250467 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 278 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।