আনিসুল হকের 'ভালোবাসা ডট কম' একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর হৃদয়সংক্রান্ত জটিলতার গল্প। রাজু, লামিয়া, সানজি, শোভন, পূণ্যি এ যুগের ছেলেমেয়ে। তাদের সম্পর্ক যেন নদীর কূলের মতো, এপার ভাঙে ওপার গড়ে। মোবাইল ফোন, এসএমএস, ফেসবুকের যুগে কাউকে ভালো লাগার কথা জানাতে তাদের কোনো বেগ পেতে হয় না। সম্পর্ক গড়ে ওঠে সহজে, ভাঙতেও তেমন সময় লাগে না। কিন্তু এর মধ্যেই কোনো কোনো সম্পর্ক গুরুতর হয়ে ওঠে, ভালোবাসা তাদের কাঁদায়ও।
লেখকের ভূমিকায় জানা যায়, 'ভালোবাসা ডট কম' প্রথম ছাপা হয়েছিল পাক্ষিক অন্যদিন পত্রিকার ঈদসংখ্যা ২০১১-তে। পুস্তকাকারে প্রকাশের সময় একটু পরিবর্ধন করা হয়েছে। পাঠকের ভালো লাগার কথা লেখককে অনুপ্রাণিত করেছে। এই উপন্যাসিকা এখন পাঠকের হাতে তুলে দিচ্ছেন তিনি।
| প্রকাশনী | : | পার্ল পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 5th Printed, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844950023 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।