মতিউর রহমানের 'বিজয়ের মুহূর্ত ১৯৭১' বইটিতে বাংলাদেশের কয়েকজন বিশিষ্ট মানুষের মুখে শোনা যায় মুক্তিযুদ্ধে বিজয়ের সেই ঐতিহাসিক মুহূর্তের কথা। কেউ ছিলেন রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণ অনুষ্ঠানে, কেউ ছিলেন রণক্ষেত্রে। কেউ মুক্তিযুদ্ধের নয় মাস গৃহবন্দী অবস্থায় কাটিয়েছেন দেশে, আবার কেউ প্রবাসে থেকেছেন। তাঁদের বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে ধরা পড়েছে একাত্তরের বিজয় দিবসের নানা মাত্রা।
প্রত্যক্ষদর্শী মানুষের স্মৃতিকথা আমাদের ইতিহাসকে আরও জীবন্ত করে তোলে। এই বইয়ে সংগৃহীত সাক্ষাৎকারগুলো পাঠককে সেই উত্তেজনাময় দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাবে। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আগ্রহী পাঠকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংকলন।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845250610 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (পুরাতন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।