মরুর পথে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোঃ সিরাজুল ইসলাম এফসিএ রচিত 'মরুর পথে' ইসলাম ও নবিজির (স) জীবনী নিয়ে লেখা বাংলা ও ইংরেজি কবিতার সংকলন। নবিজির (স) জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বহু ঘটনার বিবরণ আছে এই বইয়ে, যা পাঠকের ঈমানকে দৃঢ় করবে।
লেখকের ধর্মীয় আবেগ, ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা আর নবিজীর স্মৃতিবিজড়িত স্থানগুলোর হৃদয়স্পর্শী বর্ণনা স্থান পেয়েছে এখানে। রাসুলের (স) স্মৃতির স্পর্শ পেতে তিনি ঘুরে বেড়িয়েছেন রুক্ষ মরুর ধূসর প্রান্তে। তায়েফের মরুপ্রান্তরে যে গাছের নিচে শিশু নবির সিনাচাক হয়েছিল, সেই স্থানে দাঁড়িয়ে তিনি অনুভব করেছেন ইতিহাসের সেই মুহূর্তগুলো। মা হালিমার জীর্ণ কুটির, তায়েফবাসীদের নবিজিকে পাথর মেরে রক্তাক্ত করার ঘটনা, সবই উঠে এসেছে তার কবিতায়।
বনু সাদ গোত্রের রুক্ষ মরুপাহাড় থেকে তায়েফের রাজপথ, সব জায়গার বর্ণনায় লেখকের আবেগ যেন ছড়িয়ে আছে। যেখানে নবিজিকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল, সেখানে দাঁড়িয়ে তিনি লিখেছেন 'রক্তে ভেজা তায়েফ' কবিতাটি। ধর্মীয় অনুভূতিতে সিক্ত পাঠকদের জন্য এটি একটি আবেগঘন পাঠ।
| প্রকাশনী | : | পার্ল পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849456230 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |