অসুখী দিন
by শাহীন আখতার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শাহীন আখতারের 'অসুখী দিন' উপন্যাসের কেন্দ্রে রয়েছে এক ছেঁড়া মলাটের জরাজীর্ণ বই, যার হলুদের ছোপ লাগা পাতাগুলো জুড়ে দেয় দুই ভূগোলের দুই সময়ের দুই নারীকে। বিশ শতকের চল্লিশের দশকের কমিউনিস্ট অনিতা সেনের স্মৃতিকথা পড়তে পড়তে সাবিনা আবিষ্কার করে, এই বই তার কাছে আরও বেশি কিছু। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হারিয়ে যাওয়া ভাই নীরদচন্দ্র সেনের হদিস পাওয়ার উপায় হতে পারে এটি। সুভাষ বসুর আজাদ হিন্দ ফৌজে যোগ দিতে সে রেঙ্গুন পাড়ি দিয়েছিল।
সাবিনার বাবা মোয়াজ্জেম হকও যৌবনে একই পথ বেছে নিয়েছিলেন, কিন্তু কুঁচকিতে বুলেটের দাগ নিয়ে দেশভাগের পরের বছর ফিরে এসে ছিটকে পড়েছিলেন ইতিহাস থেকে। তাঁর জীবনের আজাদ হিন্দের বছরগুলো জলের বুদ্বুদের মতো মিলিয়ে গেছে, তাই জীবনের এপার-ওপার জুড়তে পারেননি তিনি। অতীতের সেই বেড়াভাঙা স্মৃতি আর বাবার জীবনের টুকরো গল্প গাঁথতে বসে সাবিনা, কারণ ইতিহাস তামাদি হলেও সত্যকে জানতে হয়। নীরদচন্দ্র সেনের মৃত্যুরহস্যের কিনারা হয়তো সাবিনার হাত ধরেই।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | ২য় মুদ্রণ, ২০২৩ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849300216 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 294 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।