গোপাল ভাঁড়ের ৫ ডজন গল্প
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
গোপাল ভাঁড়ের ৫ ডজন গল্প' বইটিতে সংকলিত হয়েছে বাংলা সাহিত্যের চিরসবুজ হাসির গল্পগুলো। গোপাল ভাঁড়ের আসল নাম গোপালচন্দ্র ভান্ডারি, আঠারো শতকে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে তাঁর জন্ম। ছোটবেলা থেকেই অসাধারণ বুদ্ধিমান আর হাসি-তামাশায় পারদর্শী গোপালের নামডাক চারদিকে ছড়িয়ে পড়ে। কথা শুনে নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র তাঁকে দরবারে ডেকে পাঠান এবং দরবারের ভাঁড় ও সভাসদ দুই মর্যাদাই দেন।
সেই থেকে রাজা আর গোপাল ভাঁড়কে ঘিরে তৈরি হতে থাকে গল্পের পর গল্প। রাজার সঙ্গে গোপালের বুদ্ধির লড়াই, হাস্যরস আর চমকপ্রদ সমাধান, সব মিলিয়ে এই গল্পগুলো আজও পাঠকদের মুখে হাসি ফোটায়। বুদ্ধিদীপ্ত কৌতুক আর সমাজের নানা প্রসঙ্গ নিয়ে লেখা এই গল্পসংকলন শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের পাঠকেরই ভালো লাগবে।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849302254 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 102 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |