মোজাফফর আহমদ স্মারকগ্রন্থ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোজাফফর আহমদ স্মারকগ্রন্থ' বইটি অধ্যাপক মোজাফফর আহমদের জীবন ও কর্মকে স্মরণে রেখে সংকলিত। তিনি ছিলেন একাধারে কৃতী অর্থনীতিবিদ, শিক্ষক, প্রশাসক, পরিবেশবিদ এবং সুশাসন ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা। কর্মক্ষেত্রের প্রতিটি অঙ্গনে তিনি দক্ষতা, নিষ্ঠা, সাহস আর দৃঢ়তার পরিচয় দিয়েছেন। জীবনের শেষ দিকে গুরুতর অসুস্থতা নিয়েও জনস্বার্থে বারবার দায়িত্ব পালনে এগিয়ে গেছেন, প্রয়োজনে একাই নীরবে বিবেকি প্রতিবাদ জানিয়েছেন।
তাঁর মৃত্যুর কয়েক বছর পরেও জাতীয় জীবনের নানা ক্ষেত্রে তাঁর অনুপস্থিতি গভীরভাবে অনুভূত হয়। বাংলা ও ইংরেজি দুই ভাষায় লেখা প্রবন্ধের এই সংকলন পাঠককে দেশের একজন জ্ঞানসাধক ও কর্মবীরের জীবন ও সাধনা সম্পর্কে জানতে এবং তা থেকে প্রেরণা পেতে সাহায্য করবে। সমাজচিন্তা, রাজনীতি ও অর্থনীতিতে আগ্রহী পাঠকদের জন্য এটি একটি মূল্যবান গ্রন্থ।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849326014 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 168 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |