Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অধ্যাপক আনিসুজ্জামানের দশটি লিখিত বক্তৃতার সংকলন 'সমাজ সংস্কৃতি রাজনীতি'। বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠানের আমন্ত্রণে বিভিন্ন সময়ে স্মারক বক্তৃতা হিসেবে তিনি এসব প্রবন্ধ পাঠ করেছেন। অষ্টাদশ শতাব্দী অবধি বাংলার মুসলমানের পরিচয়-বৈচিত্র্য, ইব্রাহিম খাঁর স্মৃতিকথায় বিশ শতকের বাঙালি মুসলমান সমাজের চিত্র, বাংলাদেশের সংবিধানের বাংলা ভাষ্য এসব যেমন আলোচনার বিষয় হয়েছে, তেমনি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, ড. মুহম্মদ শহীদুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদ, খান সারওয়ার মুরশিদ, মুর্তজা বশীরের জীবন ও অবদান নিয়েও আলোচনা করেছেন তিনি। বাদ যায়নি বর্তমান সময় ও সমাজের সংকটচিত্রও। লেখকের দৃঢ় তথ্যনিষ্ঠা, যুক্তিশীল বিচারপদ্ধতি ও প্রখর ইতিহাসবোধের পরিচয় মেলে এসব বক্তৃতায়। ভাষার স্বচ্ছতা ও পরিমিতিবোধ রচনাগুলোকে করেছে উপাদেয়।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845250528 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |