ল্যু সালোমে এবং নিৎসে, রিলকে ও ফ্রয়েড

by আনোয়ারা সৈয়দ হক

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

272৳340৳Save 68৳ (20%)
Qty
Wishlist
Share

আনোয়ারা সৈয়দ হকের 'ল্যু সালোমে এবং নিৎসে, রিলকে ও ফ্রয়েড' এমন এক নারীর গল্প, যিনি নিজের জীবন নিজের মতো করে সাজিয়ে নিতে জানতেন। রাশিয়ায় জন্ম নেওয়া ল্যু আন্দ্রিয়াস-সালোমে (১৮৬১-১৯৩৭) ছিলেন অদম্য জ্ঞানপিপাসু। মাত্র ১৭ বছর বয়সে এক ডাচ ধর্মযাজকের কাছে ধর্মতত্ত্ব আর দর্শনের পাঠ নিতে গিয়ে তাঁর প্রেমে পড়ে যান সেই যাজক। পরে রোমে গিয়ে তাঁর সংস্পর্শে আসেন দার্শনিক ফ্রিডরিশ নিৎসে ও লেখক পল রি, দুজনেই তাঁকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু সালোমে সাড়া দেননি।

জার্মানিতে চলে গিয়ে অধ্যাপক কার্ল আন্দ্রিয়াসকে বিয়ে করেন এক অদ্ভুত শর্তে, তাদের মধ্যে শারীরিক সম্পর্ক থাকবে না। সেই শর্ত মেনেও চলেছিলেন আন্দ্রিয়াস। এরপর কবি রাইনার মারিয়া রিলকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, আবার মনস্তত্ত্ববিদ সিগমুন্ড ফ্রয়েডও পড়েছিলেন তাঁর প্রেমে। নারীর স্বাধীন সত্তা রক্ষার এই অসামান্য দৃষ্টান্তের ঘটনাবহুল জীবনই তুলে ধরা হয়েছে বইটিতে, যা পাঠককে আগ্রহী করবেই।

প্রকাশনী:প্রথমা প্রকাশন
সংস্করণ:1st Published, 2022
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849350101
পৃষ্ঠা সংখ্যা:176
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all