আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তৌহিদুর রহমানের রহস্যোপন্যাস 'আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে' শুরু হয় এক অসংলগ্ন ঘটনার মধ্য দিয়ে। পাশের ফ্ল্যাটের জাকির সাহেব নিখোঁজ, পরে তার লাশ উদ্ধার হয়। কিন্তু এই মৃত্যুর সঙ্গে সমত রহমানের সম্পর্ক কী? গ্রেফতার হন তিনি। প্রতিবেশী হিসেবে নিয়মিত খোঁজখবর নেওয়াই যে এমন শাস্তি ডেকে আনতে পারে, তা ভাবেননি তিনি।
জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আরও দুটি নাম, জাকিরের খালাতো বোন সাহানা এবং অফিসের সহকর্মী সায়মা। সাহানাকে প্রায়ই দেখা যেত ছন্দা-জাকির দম্পতির পারিবারিক কলহ মেটাতে। অন্যদিকে সায়মার নাম বারবার উঠে আসত তাদের ঝগড়ায়। রিমান্ডে বসে সমত বারবার ভাবেন অসঙ্গতিগুলো। লাশের গায়ে লাল শার্ট, অথচ শেষদিন তিনি জামবেগুনি শার্ট পরে বের হতে দেখেছিলেন। হত্যার কারণ যদি পরকীয়া হয়, তাহলে স্ত্রীকে রেখে স্বামীকে খুন করা হলো কেন? নাকি কারও হিয়ারের মাঝে লুকিয়ে আছে অন্য কেউ?
| প্রকাশনী | : | পার্ল পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 3rd Print, 2015 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844951815 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 95 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |