আবৃত্তি মঞ্জরি
ফয়জুল্লাহ সাঈদের 'আবৃত্তি মঞ্জরি' বইটি বাচিক শিল্পের নানা দিক নিয়ে রচিত। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে শিল্প সংস্কৃতির ক্ষেত্রে নাটকের পরই সংগঠনভিত্তিক আবৃত্তি চর্চার স্থান। আশির দশক থেকে দেশে আবৃত্তি চর্চার উত্থান, আর মানুষের আগ্রহ প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু সে তুলনায় আবৃত্তি বিষয়ক বইয়ের সংখ্যা অপ্রতুল। স্যাটেলাইট চ্যানেলের প্রভাবে তরুণদের মধ্যে শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ ও আবৃত্তি, উপস্থাপনা ও সংবাদ পাঠের প্রতি আগ্রহ বাড়ছে।
এই বইয়ে লেখক তাঁর দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পাঠ্যধারা, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর কর্মশালা, আরটিভির সংবাদ উপস্থাপক হিসেবে কাজ এবং ঢাকা স্বরকল্পনের ২২টি কর্মশালা পরিচালনার অভিজ্ঞতা এই বইয়ে প্রতিফলিত। আবৃত্তি, উপস্থাপনা ও সংবাদ উপস্থাপনায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি একটি কার্যকরী নির্দেশিকা।
| প্রকাশনী | : | পার্ল পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 2008 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844952042 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 399 |
| ট্যাগ | : | Big Sale,বাংলাদেশি লেখকদের বই (পুরাতন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।