সৈয়দ আবুল মকসুদের 'ভাসানীচরিত' মওলানা ভাসানীর জীবন ও কর্মের এক বিস্তারিত বিবরণ। শতাব্দীর সমান বয়সী এই মানুষটির জীবন ছিল ঘটনাবহুল ও বৈচিত্র্যময়। সাধারণ গ্রামীণ কৃষিজীবী পরিবার থেকে উঠে এসে তিনি জাতীয় রাজনীতিতে নেতৃত্বের ভূমিকা গ্রহণ করেন এবং হয়ে ওঠেন গণমানুষের নেতা। আন্তর্জাতিক পর্যায়েও তাঁর পরিচিতি ছিল ব্যাপক।
তাঁর ত্যাগ, তিতিক্ষা, সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে একাত্মতাবোধ ও সাদামাটা জীবনযাপন তাকে 'মজলুম জননেতা' পরিচয়ে পরিচিত করে তোলে। এই গ্রন্থে মওলানার বাল্যজীবন থেকে মৃত্যু পর্যন্ত সময়ের বিবরণ এবং মানুষের অধিকারের জন্য তাঁর লড়াই-সংগ্রামের ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে আগ্রহী পাঠকদের জন্য এটি একটি মূল্যবান দলিল।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849721482 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 392 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (পুরাতন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।