মির্জা গালিবের সঙ্গে দেখা
by জাভেদ হুসেন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জাভেদ হুসেনের 'মির্জা গালিবের সঙ্গে দেখা' উর্দু-ফারসি কবি মির্জা গালিবকে নিয়ে রচিত একটি উপন্যাস। ইংরেজদের বিরুদ্ধে ১৮৫৭ সালের মহাবিদ্রোহে সর্বস্ব হারানো এক রাজপুত তরুণ রুসওয়ার আজন্ম সাধ ছিল মির্জা গালিবের দর্শন পাওয়া। সেই উদ্দেশ্য নিয়ে সে কানপুর থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়। ধ্বংসস্তূপে পরিণত দিল্লিতে কবির সঙ্গে তার দেখা হয়।
ইতিহাসের সেই ক্রান্তিলগ্নে রুসওয়ার চোখে দেখা তখনকার দিল্লি, যমুনাঘাট, চাঁদনি চক, জামা মসজিদের বাজার আর সাবেকি দিল্লির সংস্কৃতির সঙ্গে আজকের পাঠকের পরিচয় ঘটাবে এই বই। গালিবের প্রবল ব্যক্তিত্বের সৌন্দর্য, উচ্ছলতা আর অদ্ভুত এক উদাসীনতার ছবিও ফুটে উঠেছে এখানে। সঙ্গে আছে গালিবসহ অনেক কবির মনোগ্রাহী বেশ কিছু শের, যা বইটিকে আরও সমৃদ্ধ করেছে।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849856993 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 175 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |