কপি বেছে নিন
400৳500৳Save 100৳ (20%)
Qty
Wishlist
Share

সেলিনা হোসেনের 'গেরিলা ও বীরাঙ্গনা' উপন্যাসে ফুটে উঠেছে একাত্তরের অবরুদ্ধ ঢাকার দুই ভিন্ন সংগ্রামের গল্প। পঁচিশে মার্চের পর পাকিস্তানি সেনাদের দখলে চলে যায় ঢাকা শহর। সেই শহরেই সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে ক্র্যাক প্লাটুনের যোদ্ধারা। একের পর এক অপারেশনে তারা সচকিত করে তোলে অবরুদ্ধ নগরবাসীকে। মুক্তিযোদ্ধাদের দুর্গ হয়ে ওঠে কিছু বাসাবাড়ি। অন্যদিকে রাজারবাগ পুলিশ লাইনে বন্দী বাঙালি নারীদের সংগ্রামও কম বীরত্বপূর্ণ নয়।

বর্বর পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে তাদের ফুঁসে ওঠা আর আত্মদানের মর্মস্পর্শী কাহিনি এই উপন্যাসকে দিয়েছে ধ্রুপদি সাহিত্যের মর্যাদা। মুক্তিযুদ্ধের ইতিহাসের এক জীবন্ত দলিল এই বই। যুদ্ধের ভয়াবহতা আর মানুষের সাহসিকতার গল্প পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে।

প্রকাশনী:প্রথমা প্রকাশন
সংস্করণ:4th Printed, 2018
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849074625
পৃষ্ঠা সংখ্যা:280
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all