বাংলার এক মধ্যবিত্তের আত্মকাহিনী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
কামরুদ্দীন আহমদের স্মৃতিকথা 'বাংলার এক মধ্যবিত্তের আত্মকাহিনী' ১৯৫৩ থেকে ১৯৬২ সাল পর্যন্ত প্রায় এক দশকের ঘটনাপ্রবাহ তুলে ধরেছে। ইতিহাসের এই সময়টিতে পূর্ব বাংলায় যুক্তফ্রন্টের নির্বাচন ও মন্ত্রিসভা গঠন, পাকিস্তানে সামরিক শাসনের সূচনা, এসবের সাক্ষী ছিলেন লেখক নিজেই। যুক্তফ্রন্টের প্রচারণায় তাঁর সরাসরি সম্পৃক্ততা ছিল, আর সরকারের ভাঙাগড়া ও কেন্দ্রীয় রাজনীতির ক্ষমতার খেলাও তিনি দেখেছেন কাছ থেকে।
কর্মসূত্রে কলকাতা ও রেঙ্গুনে কূটনৈতিক দায়িত্ব পালনের সময় ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন এবং আন্তর্জাতিক নানা ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছেন তিনি। সোহরাওয়ার্দীর প্রধানমন্ত্রিত্বের আমলে জাতিসংঘ অধিবেশনে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিলেন, সেখানেই দেশ-বিদেশের অনেক বিশিষ্ট মানুষের সংস্পর্শে এসেছেন। সরল ও প্রাঞ্জল ভাষায় লেখা এই বইয়ে এমন অনেক তথ্য রয়েছে যা অন্য কোথাও সহজে পাওয়া যায় না। সাধারণ পাঠকের কৌতূহল মেটানোর পাশাপাশি গবেষক ও ইতিহাস-আগ্রহী পাঠকদের জন্যও এটি মূল্যবান দলিল।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Edition, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849350163 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 456 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |