বাংলা গানের ইতিহাস
by গোলাম মুরশিদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
গান শুনতে সবারই ভালো লাগে, কিন্তু প্রথম বাংলা গান কবে রচিত হয়েছিল, কে লিখেছিলেন সেটি, কে দিয়েছিলেন সুর, এসব প্রশ্নের উত্তর কি আমাদের জানা? গোলাম মুরশিদের 'বাংলা গানের ইতিহাস' বইটি ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজেছে। ইউরোপে পাওয়া প্রাচীনতম বাঁশির বয়স যেখানে বিয়াল্লিশ হাজার বছর, সেখানে আমাদের বাংলা গানের বয়স কত, তা নিয়েই এই অনুসন্ধান।
ভাষার জন্মের পরই বাংলা গানের সৃষ্টি, এই ধারণা থেকেই শুরু। হাজার বছরও পূর্ণ হয়নি আমাদের ভাষার বয়স, তবু এই ভাষায় রচিত হয়েছে বিচিত্র ধরনের গান। চর্যাপদ থেকে আধুনিক কাল পর্যন্ত বাংলা গানের জন্ম ও বিবর্তন, কোন সামাজিক প্রেক্ষাপটে তা বিভিন্ন শাখায় বিভক্ত হলো, সবই উঠে এসেছে এই বইয়ে। লেখক একেবারে স্বতন্ত্র দৃষ্টিভঙ্গিতে লিখেছেন বলেই পূর্ববর্তী ইতিহাসগ্রন্থগুলোর চেয়ে এই বইটি আলাদা মাত্রা পেয়েছে।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |