মার্কিন দলিলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ
মিজানুর রহমান খানের 'মার্কিন দলিলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ' বইটি মুক্তিযুদ্ধের সময়কার আন্তর্জাতিক রাজনীতির এক নিবিড় চিত্র তুলে ধরে। তখন পৃথিবী ছিল মার্কিন ও সোভিয়েত দুই মহাশক্তির প্রভাব বলয়ে বিভক্ত। সোভিয়েত ইউনিয়ন এবং তার মিত্র দেশগুলো সাধারণভাবে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিলেও চীন ছিল বিপক্ষে। এই শক্তিগুলোর অবস্থানগত বাস্তবতা আমাদের মুক্তিযুদ্ধের গতিপথকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল।
সেই জটিল সময়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের গোপন চিঠিপত্র ও দলিলাদি এখন অবমুক্ত হয়েছে। এই দলিলগুলো বিশ্লেষণ করে লেখক উঠিয়ে এনেছেন বেশ কিছু অজানা তথ্য। চীনের হুমকি কি সত্যিই ছিল নাকি নিছক অপপ্রচার? পাকিস্তান কি চীনকে সামরিক হস্তক্ষেপের অনুরোধ করেছিল? সোভিয়েত ইউনিয়ন কি মুক্তিযুদ্ধ সমর্থনে দ্বিধায় ভুগছিল? কেন বাংলাদেশের চূড়ান্ত বিজয় ২০ ঘণ্টা বিলম্বিত হয়েছিল? এসব প্রশ্নের উত্তর মিলবে এই গ্রন্থে।
প্রয়াত এই সাংবাদিকের নিরপেক্ষ বিশ্লেষণ মুক্তিযুদ্ধের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে। মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে পড়তে আগ্রহী পাঠকদের জন্য বইটি অপরিহার্য।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849688570 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 136 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |