শাহ আবদুল করিম: জীবন ও গান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সুমনকুমার দাশের 'শাহ আবদুল করিম: জীবন ও গান' বাউলসাধক শাহ আবদুল করিমের (১৯১৬-২০০৯) জীবন ও শিল্পকর্মের গভীর বিশ্লেষণ। জীবদ্দশাতেই দেশ-বিদেশের বাংলাভাষী মানুষের কাছে কিংবদন্তির মর্যাদা পাওয়া এই শিল্পী গ্রাম্য এক রাখাল-বালক থেকে কীভাবে বাউলগানের কিংবদন্তিতে পরিণত হলেন, তারই অনুপুঙ্খ বিবরণ রয়েছে এই গ্রন্থে।
শুধু একজন বাউলসাধকের জীবনবৃত্তান্তই নয়, একই সঙ্গে দেশভাগ, যুক্তফ্রন্টের নির্বাচন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলন কীভাবে হাওরাঞ্চলের মানুষকে প্রভাবিত করেছিল এবং করিম কীভাবে সেসবের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছিলেন, তার বৃত্তান্তও স্থান পেয়েছে। তাঁর বর্ণাঢ্য জীবনের অনেক অজানা তথ্য পাঠক প্রথমবারের মতো জানতে পারবেন এই বই থেকে। করিমের জীবনকথা, সৃষ্টির পরিচিতি ও ব্যাখ্যা, নির্বাচিত গান, জীবনপঞ্জি, সাক্ষাৎকার ও কিছু দুর্লভ আলোকচিত্র মিলিয়ে এই গ্রন্থ করিম-বিবেচনার এক অনবদ্য দলিল হয়ে উঠেছে।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 5th Print, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849120377 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |