টোবাটেক সিং ও অন্যান্য গল্প
সাদত হাসান মান্টোর 'টোবাটেক সিং ও অন্যান্য গল্প' দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ছোটগল্পকারের নির্বাচিত রচনার সংকলন। তুচ্ছ ঘটনাকেও অসাধারণ শিল্পসম্মতভাবে উপস্থাপন করতে পারতেন মান্টো। তাঁর গল্পে বাইজি, পতিতা, জুয়াড়ি, নিম্নবর্গের মানুষেরা জীবন্ত চরিত্র হয়ে উঠেছে।
১৯৪৭ সালের ভারত বিভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতবিক্ষত হয়েছিল এই উপমহাদেশ। মান্টো অত্যন্ত নিপুণভাবে দেশভাগের বেদনা এবং বিভাগজনিত মানুষের দুর্ভোগ ও লাঞ্ছনাকে তাঁর গল্পে ফুটিয়ে তুলেছেন। দাঙ্গাবিরোধী সেই গল্পগুলো আজও মানবিক দলিল হিসেবে মূল্যবান। এই সংকলনে তাঁর কিংবদন্তি গল্পগুলোর পাশাপাশি কিছু কম পরিচিত গল্পের অনুবাদও স্থান পেয়েছে।
বিংশ শতাব্দীর এই মহান গল্পকারের রচনার সঙ্গে পাঠকদের পরিচয় ঘটাবে বইটি। সাহিত্যের রসাস্বাদনকারী যে কেউ মান্টোর গল্পের গভীরতা ও আবেদন অনুভব করবেন।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | ৩য় সংস্করণ, ২০২৩ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849120438 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।